রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কমলনগরে ইয়াবাসহ বৃদ্ধ ও যুবক আটক, মাদক ব্যবসায়ীর হামলায় এলাকাবাসী আহত

সালমান ইমন

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০২:৪০ পিএম

কমলনগরে ইয়াবাসহ বৃদ্ধ ও যুবক আটক, মাদক ব্যবসায়ীর হামলায় এলাকাবাসী আহত

কমলনগর উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর জাঙ্গালিয়ার আনন্দপুর এলাকায় ইয়াবাসহ হাতে-নাতে ধরা পড়ে রিকশাচালক শরিফ (২০) ও ইব্রাহীম (৫৫)। ঘটনাটি ঘটে সোমবার (১৩ অক্টোবর) রাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাদের কাছ থেকে কয়েক পিস ইয়াবা পাওয়া গেলে এলাকাবাসী আটক করে। এসময় শরিফ কয়েকজনকে মারধর করে ইয়াবা নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, শরিফ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত।

এদিকে, খবর পেয়ে ইব্রাহীমের ছেলে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তার বাবাকে ছাড়িয়ে নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ইব্রাহীমও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত এবং কয়েকবার জেল খেটেছেন।

স্থানীয়দের দাবি, এলাকায় কিশোর থেকে শুরু করে মধ্যবয়সীরা পর্যন্ত মাদকের ভয়াল ছোবলে আক্রান্ত হচ্ছে। দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!