রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরে কেজি গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৬ অনুষ্ঠিত

জিএম রাশেদ

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৪:৩৫ পিএম

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরে কেজি গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৬ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

রাজধানীর মিরপুর DOHS কালচারাল কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের কেজি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৬।

আজ ৪ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে অ্যাকুয়া, কোরাল, ক্রিমসন, ডেনিম, অ্যাস্টার, চেরি ও ল্যাভেন্ডার—এই সাতটি শ্রেণির শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতৃভূমির খবরের সম্পাদক ও এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখার চেয়ারম্যান ও হেড অফ স্কুল আনিসুর রহমান সোহাগ, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ ফাতিমা জেমাইমা রহমান এবং ভাইস প্রিন্সিপাল (আর্লি ইয়ার্স) তসলিমা সামাদ। এছাড়াও আন্তর্জাতিক পরীক্ষা বোর্ড, ব্রিটিশ কাউন্সিল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইসলামি স্কলার সম্প্রদায়ের বিশিষ্ট অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন পিএলসি-এর বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আবদুল্লাহ, ব্রিটিশ কাউন্সিল-এর ইংলিশ অ্যান্ড এক্সামস বিভাগের অ্যাকাউন্ট ম্যানেজার আনিকা বুশরা, একই বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নাজমুস সাকিব আহমেদ, অক্সফোর্ড একিউএ -এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর মো. শাহিন রেজা, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও জনবক্তা শাইখ ড. প্রফেসর এবিএম হিযবুল্লাহ, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শাইখ সানা উল্লাহ আযহারী, শাইখ রফিকুল্লাহ মাদানী এবং শাইখ শরাফত উল্লাহ নাদভী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও জনবক্তা এবং এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর-এর অ্যাডভাইজরি বোর্ডের সদস্য মজিদুল হক লিটন, অ্যাডভাইজরি বোর্ডের সদস্য আফজালুল ইসলাম, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মনিকা সোহাগ এবং বিদ্যালয়ের চিফ অ্যাডভাইজর ও বিশিষ্ট ইসলামি স্কলার শাইখ প্রফেসর মোখতার আহমদ।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত, স্কুল অ্যান্থেম, বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন প্রসেশন, শিক্ষার্থীদের শপথ গ্রহণ, ইংরেজি ও বাংলা পরিবেশনা, নাশিদ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদ ও ক্রেস্ট প্রদান এবং শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, কুরআন শিক্ষা, পাঠাভ্যাস, শতভাগ উপস্থিতি, উত্তম চরিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অর্জনের স্বীকৃতি প্রদান করা হয়।

এ সময় শিক্ষার্থীরা বাংলা দলীয় কবিতা আবৃত্তি, আরবি ভাষণ ও তার বাংলা অনুবাদ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানে উপস্থিত দশজন বিশেষ অতিথি বক্তব্য দেন এবং চেয়ারম্যান ও হেড অব স্কুলের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে চেয়ারম্যান ও হেড অব স্কুল আনিসুর রহমান সোহাগ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দোয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর একটি ব্রিটিশ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ইসলামি মূল্যবোধ, আরবি ভাষা শিক্ষা এবং কুরআনিক শিক্ষার সমন্বয়ে আর্লি ইয়ার্স ও প্রাইমারি পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হয়।

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!