রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বই-খাতার বাইরেও রঙের জগতে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের শিক্ষার্থীরা

বিজয় আহমেদ

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৩:৪৩ পিএম

বই-খাতার বাইরেও রঙের জগতে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের শিক্ষার্থীরা

ছবি: প্রতিনিধি

লাল, নীল, সবুজের বর্ণিল সাজে সেজে হাসি-আনন্দে মেতে উঠেছে ছোট্ট সোনামণিরা। এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর ক্যাম্পাস-৩ এ অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী এক অনুষ্ঠান “কালার্স ডে”। নানারঙা পোশাকে শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো বিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গন রূপ নেয় এক টুকরো স্বপ্নপুরীতে।

শিশুদের আনন্দের সঙ্গী হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। খেলায় খেলায় নানা রঙের সঙ্গে পরিচিত করানো এবং সহজ উপায়ে শেখার সুযোগ করে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য। অভিভাবকদের মতে, এ ধরনের উৎসব শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি সহপাঠীদের সঙ্গে মেলবন্ধন ও সৃজনশীলতা বিকাশে বড় ভূমিকা রাখে।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখার চেয়ারম্যান ও হেড অফ স্কুল আনিসুর রহমান সোহাগ। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, শিশুদের আনন্দময় ও জ্ঞানভিত্তিক বিকাশে ভবিষ্যতে এমন আরও উদ্যোগ নেওয়া হবে।

স্কুলটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মনিকা সোহাগ জানান, কেবল প্রচলিত বই-খাতার শিক্ষার বাইরেও শিশুদের আধুনিক ও বহুমুখী শিক্ষায় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। ইংরেজি শিক্ষার পাশাপাশি এখানে আরবি ভাষাকেও বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়।

একটি শিশুর প্রকৃত শিক্ষা শুধু মুখস্থবিদ্যায় আটকে থাকে না; আনন্দের মধ্য দিয়ে শেখা এবং নিজের জগতকে বড় করে তোলাই আসল শিক্ষা—কালার্স ডে-র মাধ্যমে সেই বার্তাই পৌঁছে দিল এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুল। আয়োজকরা আশা করছেন, এ জাতীয় গঠনমূলক আয়োজন শিশুদের মেধা ও মনন বিকাশে নতুন পথ দেখাবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!