রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:২৫ পিএম

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোটের কাজে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা জানান, তিনি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন এবং জান্নাতুল ফেরদৌস একই হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সকালে ভোট গণনার কার্যক্রমে অংশ নিতে এসে দরজার সামনে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!