রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নবনির্বাচিত জাকসু কমিটির শপথ ১৮ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:০৫ পিএম

নবনির্বাচিত জাকসু কমিটির শপথ ১৮ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম আজ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসসের।

তিনি আরও জানান, এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জাকসু নির্বাচন কমিশনের সদস্য, হল প্রভোস্ট, সকল অনুষদের ডিন, সাংবাদিক ও অন্যান্য সংশ্লিষ্টদের অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!