রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জাকসু নির্বাচনে কে কোন পদ পেলেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৭:১৩ পিএম

জাকসু নির্বাচনে কে কোন পদ পেলেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম। এজিএস (পুরুষ) নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী ফেরদৌস আল হাসান এবং এজিএস (নারী) নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী  আয়েশা সিদ্দীকা মেঘলা। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন জাকসুর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন তিনি। 

এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী আবু ওবায়দা ওসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক শিবির সমর্থিত প্রার্থী মো. শাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শিবির সমর্থিত প্রার্থী মো. জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ শেখ জিসান ও শিবির সমর্থিত প্রার্থী আলী জাকি শাহরিয়ার, সহ সাংস্কৃতিক সম্পাদক শিবির সমর্থিত প্রার্থী মো. রায়হান উদ্দীন, নাট্য সম্পাদক শিবির সমর্থিত প্রার্থী মো. রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান কিরন, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) শিবির সমর্থিত প্রার্থী ফারহানা আক্তার লুবনা ও সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)  শিবির সমর্থিত প্রার্থী মো. মাহাদী হাসান। 

এ ছাড়া তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক  শিবির সমর্থিত প্রার্থী মো. রাশেদুল ইসলাম লিখন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্রার্থী আহসাব লাবিব, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) শিবির সমর্থিত প্রার্থী নিগার সুলতানা, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ) শিবির সমর্থিত প্রার্থী মো. তৌহিদ হাসান, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক শিবির সমর্থিত প্রার্থী হুসনী মোবারক এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. তানভীর রহমান।

এদিকে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ছয়জন। এর মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। পুরুষ তিনজন হলেন—মো. তরিকুল ইসলাম, মো. আবু তালহা ও মো. মহসিন। তিন নারী হলেন, নাবিলা বিনতে হারুন। ফাবলিহা জাহান ও নুসরাত জাহান ইমা। তারা ছয়জনই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!