রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফলাফল ঘোষণার আগেই জাকসুর নির্বাচন কমিশনারের পদত্যাগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৯:০৭ পিএম

ফলাফল ঘোষণার আগেই জাকসুর নির্বাচন কমিশনারের পদত্যাগ

ভোট গণনার মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অধ্যাপক মাফরুহী সাত্তার। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। বিভিন্ন অনিয়ম হয়েছে। অনেক অভিযোগ উত্থাপিত হয়েছে।

তিনি বলেন, আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে। আমি কোনোভাবে মেনে নেয়নি। কোনো চাপে আমি মাথা নত করবো না।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!