রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মা হারালেন ব্যান্ড তারকা হাসান

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:৫৭ পিএম

মা হারালেন ব্যান্ড তারকা হাসান

ফাইল ছবি

জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসান বলেন, তার জানাজা বাদ মাগরিব লালমাটিয়া বিবি মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে, আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের মা রৌশনারা আজিজ (৮৬) আজ দুপুর ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন এবং বলেন, যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

টিংকুর পোস্টে সংগীতাঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!