রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হামের প্রকোপে আরও পাঁচ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৫:২৭ পিএম

হামের প্রকোপে আরও পাঁচ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

দেশজুড়ে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শত শত মানুষের শরীরে রোগটির উপস্থিতি ও উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, এক দিনে হামের উপসর্গ নিয়ে চারজন এবং সরাসরি হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৮ জনে।

গত এক দিনে নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৮৭৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত কয়েক মাসে দেশে হামের উপসর্গে আক্রান্ত মানুষের সংখ্যা এক লাখ ১১ হাজারের বেশি হয়েছে। একই সময়ে সাড়ে ১৩ হাজার মানুষের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩৪০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ হাজার ৬০৫ জন।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসতর্কতা অনুসরণ করা জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্তদের পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!