রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জনপ্রশাসনের প্রজ্ঞাপন, চার মন্ত্রণালয়ে রদবদল

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:৫০ পিএম

জনপ্রশাসনের প্রজ্ঞাপন, চার মন্ত্রণালয়ে রদবদল

ছবিঃ সংগৃহীত

কৃষি, স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা—এই চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগের ঘোষণা দেয়।

নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—কৃষি মন্ত্রণালয়ে রফিকুল আই মোহাম্মদ, স্বাস্থ্যসেবা বিভাগে মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগে মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আবদুল খালেক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৯ ধারার বিধান অনুযায়ী তাঁদের এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ মেয়াদ কার্যকর হবে। পাশাপাশি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক থাকলে তা পরিত্যাগের শর্ত আরোপ করা হয়েছে।

উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত থাকবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!