রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৪:৩৪ পিএম

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন

ফাইল ছবি

সাবেক মন্ত্রী ও তোফায়েল আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক হিসেবে পরিচিত তোফায়েল আহমেদ। শেখ মুজিবুর রহমান-কে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করার ক্ষেত্রে তার ঐতিহাসিক ভূমিকা ছিল। এছাড়া তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!