রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এখনই বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৯:১৬ পিএম

এখনই বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের মূল্য বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মন্ত্রী জানান, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী সংস্থাগুলোকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে এ সময় কোনো ধরনের সমস্যা না হয়।

তিনি আরও জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে তেল আমদানির কার্যক্রমও চলমান রয়েছে। রোববার বেলা প্রায় ১১টার দিকে তেলবাহী একটি জাহাজ দেশে পৌঁছেছে। একই দিনে আরও একটি তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!