রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৪:৫২ পিএম

স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল

ফাইল ছবি

স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চালু থাকা লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও কার্যকর করতে নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এতদিন অনেক বিদ্যালয়ে আসনসংখ্যা সীমিত থাকার কারণে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। তবে এ পদ্ধতি নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের অসন্তোষ দেখা দেওয়ায় সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নতুন নীতিমালার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!