রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নাগরিক সেবায় আসতে পাড়ে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড ব্যবস্থা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৮:৩৫ পিএম

নাগরিক সেবায় আসতে পাড়ে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড ব্যবস্থা

ফাইল ছবি

নাগরিকদের বিভিন্ন তথ্য ও সরকারি সেবাকে একটি একক ব্যবস্থার আওতায় আনতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে একটি কার্ডের মাধ্যমে নাগরিকদের সব ধরনের তথ্য ও সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সোমবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে উন্নয়ন ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা শেষে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশের নাগরিক পরিচয়ভিত্তিক কার্ড ব্যবস্থার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বাংলাদেশেও “এক নাগরিক এক কার্ড” চালুর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এর মাধ্যমে নাগরিকদের বিভিন্ন তথ্য ও সেবা সহজভাবে এক ব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে।

তিনি আরও জানান, দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে জোর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ঋণের পরিবর্তে বিনিয়োগ ও শিল্পায়নের সংস্কৃতি গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া হবে। সরকারের লক্ষ্য হচ্ছে ঋণের পরিবর্তে বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া এবং উৎপাদনমুখী অর্থনীতিকে আরও শক্তিশালী করা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!