রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈদে দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, চাঁদাবাজি কমেছে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০১:১১ পিএম

ঈদে দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, চাঁদাবাজি কমেছে: আইনমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

ঈদুল ফিতরকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং চাঁদাবাজি উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আমাদের কিছুটা উদ্বেগ ছিল, তবে দেশজুড়ে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পেরেছি। এটি আমাদের জন্য আশার বিষয়।”

তিনি আরও জানান, দেশের সকল দুর্বৃত্ত কার্যকলাপের বিরুদ্ধে সরকার দৃঢ় অবস্থান নিয়েছে। আইন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যে প্রত্যয় নিয়েছে সরকার, তা তারা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!