প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৫:৪৬ পিএম
বিপিসির বিভিন্ন কম্পানির ডিপো থেকে পেট্রল পাম্পে জ্বালানি তেল সরবরাহের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সরবরাহ কার্যক্রম সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় দেশের সব ফিলিং স্টেশন, প্যান্ড পয়েন্ট ডিলার ও পাম্পে জ্বালানি পণ্য সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রধান ডিপো থেকে সরবরাহ কার্যক্রম সকাল ৭টায় শুরু এবং বিকেল ৩টায় শেষ হবে।
এদিকে, দেশের সব পেট্রল পাম্পে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি এই পদে অফিসার নিয়োগ করবে।



