রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১২:১০ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ এবং সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অবসর)।

রোববার (২৯ মার্চ) ট্রাইব্যুনালের প্রসিকিউশন মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ এবং মাসুদ উদ্দিনের বিরুদ্ধে জুলাই মাসে হত্যার অভিযোগ এনে গ্রেফতার দেখানোর আবেদন করে।

ট্রাইব্যুনাল-২ এ এই আবেদনের ভিত্তিতে শুনানি আজ অনুষ্ঠিত হবে।

এর আগে জুলাই আন্দোলনের সময় মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে। এছাড়া মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকেও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!