রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সংসদে আজ সংবিধান সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০২:৫৮ পিএম

সংসদে আজ সংবিধান সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনের বৈঠক আজ বিকেলে শুরু হতে যাচ্ছে। বৈঠকের মূল আলোচ্য বিষয় হিসেবে থাকছে সংবিধান সংস্কার।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এদিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান নির্দিষ্ট বিধির আওতায় গত ২৯ মার্চ এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন। সেই প্রস্তাবের ওপর আলোচনার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছে।

আজকের কার্যসূচিতে আরও রয়েছে প্রশ্নোত্তর পর্ব। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন। পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য নির্ধারিত সময় রাখা হয়েছে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়েও আজকের অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!