রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সংসদে বিল পাস, বহাল থাকছে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০২:১১ পিএম

সংসদে বিল পাস, বহাল থাকছে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা

ফাইল ছবি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রেখে সন্ত্রাসবিরোধী (সংশোধন) ২০২৬ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি কণ্ঠভোটে গৃহীত হয়।

সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিলটি পাস হয়। এর ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকছে।

বিলের ওপর বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইন থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি এবং জনমতের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে সম্পৃক্ত সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্ত করা হয়, যার আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!