রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৮:২২ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক

ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই পক্ষ পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল এবং বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাইকেল মিলার মন্ত্রীকে তাঁর নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে। তিনি দুই পক্ষের সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

পুলিশ সংস্কার বিষয়ে আলোচনায় উপদেষ্টা জানান, দেশে একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মত দেন।

রাষ্ট্রদূত বলেন, পুলিশ বাহিনীর প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আধুনিকায়নে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন আগ্রহী।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি ইউরোপীয় অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। জবাবে উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দুর্নীতি দমন প্রসঙ্গে রাষ্ট্রদূত একটি সুসংগঠিত কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে কারিগরি সহায়তার আশ্বাস দেন। এ প্রস্তাবে একমত পোষণ করেন উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করে নিয়মিত যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!