রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিয়োগ পরীক্ষায় জানালা দিয়ে কড়া নজর শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৫:০৩ পিএম

নিয়োগ পরীক্ষায় জানালা দিয়ে কড়া নজর শিক্ষামন্ত্রীর

ফাইল ছবি

দীর্ঘ জটিলতা কাটিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। শনিবার রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষা পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সকালে রাজধানীর কয়েকটি সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন মন্ত্রী। পরিদর্শনের সময় তাকে বিভিন্ন হলরুমের জানালা দিয়ে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা যায়।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে ‘ক’ গ্রুপের পরীক্ষা শুরু হয়ে চলে ১০টা পর্যন্ত। এরপর ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে এবং পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত সময় অনুযায়ী কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকার ৯টি কেন্দ্রে চারটি পৃথক গ্রুপে বহু নির্বাচনী পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!