রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে: জ্বালানিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৬:০০ পিএম

দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে: জ্বালানিমন্ত্রী

ফাইল ছবি

দেশে মজুদ গ্যাস দিয়ে প্রায় ১২ বছর সরবরাহ চালানো সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রম বিকেল ৩টায় শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

লিখিত উত্তরে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট মজুদ দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

তিনি জানান, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং দৈনিক গড়ে প্রায় ১,৭০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে এই অবশিষ্ট মজুদ দিয়ে আনুমানিক ১২ বছর গ্যাস সরবরাহ চালানো সম্ভব হবে।

গ্যাস অনুসন্ধান কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, পেট্রোবাংলা-এর মহাপরিকল্পনার আওতায় ৫০ ও ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভার সম্পন্ন হয়েছে, বাকি কাজ বিভিন্ন পর্যায়ে চলছে।

এছাড়া সিসমিক জরিপ কার্যক্রমের অগ্রগতির কথাও তুলে ধরে তিনি জানান, বিভিন্ন ব্লকে ২ডি ও ৩ডি সিসমিক ডাটা সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলমান রয়েছে এবং নতুন এলাকায় আরও জরিপের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!