রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশজুড়ে শুরু হলো হামের টিকাদান কর্মসূচি

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৯:৫৮ এএম

দেশজুড়ে শুরু হলো হামের টিকাদান কর্মসূচি

ফাইল ছবি

দেশব্যাপী হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির প্রথম ধাপ গত ৫ এপ্রিল থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। অন্যদিকে দ্বিতীয় ধাপ ১২ এপ্রিল শুরু হয়ে ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জানা গেছে, প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ বরিশাল ও ময়মনসিংহসহ গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনগুলোতে একযোগে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, নির্ধারিত লক্ষ্য পূরণে সারাদেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শিশুদের টিকাদানে অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!