রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে সুখবর

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১১:৫৪ এএম

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে সুখবর

প্রতীকী ছবি

মোবাইল ইন্টারনেটে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে নতুন সমাধানের জন্য সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশে প্রায় ১১ কোটি ৩৫ লাখ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন, যাদের ব্যবহার প্যাটার্ন ও চাহিদা ভিন্ন ভিন্ন। এ কারণে অপারেটরদের বিভিন্ন ধরনের প্যাকেজ তৈরি করতে হয়।

মন্ত্রী আরও জানান, মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। গ্রাহকের স্বার্থ সুরক্ষায় এ সমস্যা সমাধানে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি বলেন, মোবাইল ইন্টারনেট সেবার খরচ, নেটওয়ার্ক ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত বাস্তবতার কারণে অপারেটররা সাধারণত মেয়াদভিত্তিক প্যাকেজ দিয়ে থাকে। বিশ্বের অধিকাংশ দেশেই এ ধরনের ব্যবস্থা প্রচলিত রয়েছে।

এছাড়া তিনি উল্লেখ করেন, কিছু ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে একই প্যাকেজ পুনরায় ক্রয় বা স্বয়ংক্রিয় নবায়নের মাধ্যমে অব্যবহৃত ডাটা ব্যবহার করা সম্ভব হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি প্যাকেজের ব্যবস্থাও রয়েছে, যা অনেকটা দীর্ঘ মেয়াদের সমতুল্য সুবিধা দেয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!