রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইরানে চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০১:৪৬ পিএম

ইরানে চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

ইরানে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের কাছে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এসব সামগ্রী ইরানে পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহায়তাগুলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে, যাতে প্রয়োজনীয় মানুষ দ্রুত চিকিৎসা সহায়তা পেতে পারেন।

আন্তর্জাতিক পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!