প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১১:৪৭ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে। এর আগে রবিবার অধিবেশন চলাকালে ডেপুটি স্পিকার আজকের নির্ধারিত সময় পর্যন্ত কার্যক্রম মূলতবি ঘোষণা করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হবে। পাশাপাশি দেশের চলমান বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বর্তমানে জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনা করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকালের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
আলোচনায় সরকারি দলের সদস্যরা আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের মেয়াদেই দেশ একটি বৃহৎ অর্থনীতির দিকে অগ্রসর হবে এবং ভবিষ্যতে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।
অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন এবং দেশের উন্নয়ন, অর্থনীতি ও প্রশাসনিক বিষয় নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।



