রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ড. ইউনূসের ‍‍`অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি‍‍`র মর্যাদার মেয়াদ কমল

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:৪২ পিএম

ড. ইউনূসের ‍‍`অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি‍‍`র মর্যাদার মেয়াদ কমল

ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দেওয়া ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ মর্যাদার সময়সীমা কমিয়েছে সরকার। পূর্বের এক বছরের পরিবর্তে এখন এই মর্যাদা ছয় মাসের জন্য বহাল থাকবে।

সরকারি সূত্রে জানা গেছে, বিশেষ নিরাপত্তা বাহিনীর সুরক্ষা সুবিধাও সেই অনুযায়ী হ্রাস পেয়েছে। অর্থাৎ, এক বছরের বদলে ছয় মাস পর্যন্তই তিনি এই বিশেষ নিরাপত্তা পাবেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ হয়। সেই প্রেক্ষাপটে প্রায় আড়াই মাস পর এই মর্যাদার সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!