রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শাপলা চত্বরে অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৮:০২ পিএম

শাপলা চত্বরে অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

ফাইল ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক যুগ আগে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তে ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (৩ মে) তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ জুনের মধ্যে দাখিল করা হবে।

এর আগে ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও দুই মাস বাড়িয়ে দেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ওই ঘটনাকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করেন।

পরে হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!