রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৪:৩৫ পিএম

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

ফাইল ছবি

২০১৩ সালে হেফাজতের আন্দোলন ঘিরে দেশজুড়ে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এই মামলায় প্রধান আসামি হিসেবে শেখ হাসিনাকে রাখা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শাপলা চত্বরের ওই ঘটনায় সরকারের উদ্দেশ্য ছিল হেফাজতে ইসলামকে দমন করা।

চিফ প্রসিকিউটর জানান, এ ঘটনায় তদন্তের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। মামলায় ৩০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে যে প্রাণহানির ঘটনা ঘটে, তা ‘শাপলা চত্বর হত্যাকাণ্ড’ নামে পরিচিত।

তদন্ত সংস্থা জানিয়েছে, ঘটনাটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং তদন্তের অগ্রগতি প্রায় শেষ পর্যায়ে। তাদের তথ্যমতে, শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!