রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৭:৪১ পিএম

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: প্রতীকী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয়, বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তিনি বাংলাদেশ লাগোয়া সীমান্তে কাঁটাতার বেড়া নির্মাণের বিষয়ে মন্তব্য করেন এবং এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি হয়।

এই প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মন্তব্য করেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সুযোগ নেই। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ কোনো কাঁটাতারকে ভয় পায় না। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার ভিত্তিতে। সীমান্তে অতীতে সহিংসতার ঘটনাও ঘটেছে, যা ভবিষ্যতে আর দেখতে চায় না বাংলাদেশ।

হুমায়ুন কবির আরও বলেন, দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। সম্পর্ক এগিয়ে নিতে হলে উভয় পক্ষেরই ইতিবাচক মনোভাব প্রয়োজন।

তিনি সীমান্ত ইস্যু, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন। তার মতে, কিছু ইস্যু দ্রুত সমাধান সম্ভব হলেও কিছু বিষয়ে সময় লাগবে।

তিস্তা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে ভবিষ্যতে আলোচনার গতিপথে পরিবর্তন আসতে পারে বলে আশা করা যায়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!