রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাফিক কন্ট্রোল এআই ক্যামেরাও রক্ষা পাচ্ছে না চোরের হাত থেকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১২:১৯ এএম

ট্রাফিক কন্ট্রোল এআই ক্যামেরাও রক্ষা পাচ্ছে না চোরের হাত থেকে

ছবি: সংগৃহীত

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে বসানো অত্যাধুনিক এআই ট্রাফিক ক্যামেরা এখন চোরচক্রের টার্গেটে পরিণত হয়েছে। রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন এলাকা থেকে একের পর এক উধাও হচ্ছে কোটি টাকা ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরা।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, শাহবাগ, বাংলামোটর, বিজয় সরণি ও জাহাঙ্গীর গেটসহ ২৫টি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছিল এআই-নির্ভর ক্যামেরা। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করে মামলা প্রক্রিয়ায় সহায়তা করত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, খুঁটির ওপর শুধু ঝুলে আছে সংযোগকারী তার— পুরো ক্যামেরা সিস্টেম খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

কর্তৃপক্ষ বলছে, ক্যামেরা চুরির ঘটনায় স্বয়ংক্রিয় নজরদারি ও মামলা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে অস্পষ্ট নম্বর প্লেট ও নম্বরবিহীন যানবাহন শনাক্ত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে চুরি ঠেকাতে বাড়তি সিসিটিভি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!