প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৯:১৯ পিএম
কারো মৃত্যুতে উল্লাস প্রকাশ করা কখনোই কাম্য নয় বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। তিনি বলেছেন, কারো মৃত্যুতে উল্লাস করা তার দৃষ্টিতে চরম অসভ্যতা এবং ইসলামও মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করতে শিক্ষা দেয়।
শনিবার (১৬ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, কারো মৃত্যুতে উল্লাস করা চরম অসভ্যতা এবং ইসলাম মৃতের আত্মার শান্তি কামনার শিক্ষা দেয়। তিনি বলেন, এই সহজ মানবিক বিষয়টি অনেকে বুঝতে পারলে সমাজ আরও সুন্দর হতো।
তিনি আরও লেখেন, মতাদর্শের ভিন্নতা থাকলেও মানুষের মৃত্যুতে উল্লাস করা মানবতার অবক্ষয়ের লক্ষণ। তার মতে, পরমতসহিষ্ণুতা ও মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন একটি সুস্থ সমাজের পরিচয়।
সাবেক অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মন্তব্য করে তিনি বলেন, মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন এবং সমাজে প্রতিহিংসার সংস্কৃতি তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি অতীতের একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তিনি আত্মার শান্তি কামনা করায় সমালোচনার মুখে পড়েছিলেন, যা নিয়ে এখন দ্বিচারিতার চিত্র দেখছেন তিনি।



