প্রকাশিত: জুন ৯, ২০২৬, ১১:৪৭ পিএম
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। নবম পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে।
নতুন পে-স্কেল অনুযায়ী প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। তবে একই সঙ্গে বিদ্যমান বিশেষ সুবিধাগুলো বাতিল করা হবে। ফলে সামগ্রিকভাবে বেতন বৃদ্ধির হার ৩৫ থেকে ৪০ শতাংশের মধ্যে থাকতে পারে।
পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুলাই থেকে প্রথম ধাপ কার্যকর হবে। পরবর্তী অর্থবছরে দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পর ২০২৮-২৯ অর্থবছরে ভাতাসহ নবম পে-স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।



