প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:২৩ পিএম
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে সরকার। দুটি প্রসাধনীর কাঁচামালের ওপর বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তব্যে তিনি বলেন, স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো এবং দেশীয় শিল্পের বিকাশে কাঁচামাল আমদানির ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে লিপস্টিক, লোশন, ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির খরচ কমবে বলে মনে করছে সরকার।



