রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৭:৩৯ পিএম

নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস

প্রতীকী ছবি

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ‘পিংক বাস সার্ভিস’ চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে। পাশাপাশি তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থাও আরও সম্প্রসারণ করা হবে।

তিনি জানান, সম্পূর্ণ নারী-পরিচালিত এবং নারীদের ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হবে। এ ঘোষণা দেওয়ার সময় সংসদে উপস্থিত নারী সংসদ সদস্যরা হাততালি দিয়ে স্বাগত জানান।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!