রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লিতে প্রবেশ জটিলতায় ক্ষোভে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১০:১২ এএম

দিল্লিতে প্রবেশ জটিলতায় ক্ষোভে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফাইল ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দিল্লির বিমানবন্দরে প্রবেশসংক্রান্ত জটিলতা ও দীর্ঘ সময় অপেক্ষার পর ক্ষোভ প্রকাশ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। পরদিন থেকে শুরু হওয়া ভারত মহাসাগরীয় উপকূলীয় সহযোগিতা সংস্থার সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। এ উপলক্ষে আগেই কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় অবহিতকরণ সম্পন্ন করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার সফরের বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও বিমানবন্দরে পৌঁছানোর পর অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিমানবন্দরের প্রবেশ সংক্রান্ত দায়িত্বে থাকা কর্মকর্তারা তাকে দীর্ঘ সময় অপেক্ষায় রাখেন। প্রায় আড়াই ঘণ্টা পার হলেও তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না—সে বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এই পরিস্থিতিকে মর্যাদাহানিকর হিসেবে দেখেন ডা. জাহেদ উর রহমান। পরে তিনি নিজের ভ্রমণপত্র ফেরত চান এবং ভারত সফর বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, পরে কর্তৃপক্ষ তাকে অবস্থান চালিয়ে যাওয়ার অনুরোধ জানালেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি।

এরপর রাতেই তৃতীয় একটি দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরার যাত্রা শুরু করেন তিনি। সবকিছু স্বাভাবিক থাকলে সোমবারের মধ্যেই তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

ঘটনাটি কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে পূর্ব অবহিতকরণের পরও একজন উচ্চপর্যায়ের প্রতিনিধির এমন পরিস্থিতির মুখোমুখি হওয়াকে অনেকে গুরুত্বের সঙ্গে দেখছেন। বিষয়টি নিয়ে ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!