রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় কাগজহীন বাংলাদেশিদের জন্য সুখবর!

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৭:১৩ পিএম

মালয়েশিয়ায় কাগজহীন বাংলাদেশিদের জন্য সুখবর!

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া সফরকে ঘিরে বাংলাদেশের জন্য একাধিক ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। দেশটির সরকার বাংলাদেশ থেকে জনশক্তি গ্রহণের সুযোগ আরও বিস্তৃত করার বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে কাগজপত্রের জটিলতায় বৈধ মর্যাদা না পাওয়া বাংলাদেশিদের বিষয়েও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির আশ্বাস দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শেষে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব অগ্রগতির কথা তুলে ধরা হয়। সেখানে বলা হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশি কর্মীদের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন। বিশেষ করে যেসব বাংলাদেশি বৈধ কাগজপত্রের অভাবে নানা সমস্যার মধ্যে রয়েছেন, তাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টার প্রতিও দেশটির সমর্থনের কথা জানানো হয়েছে।

চীন সফর প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা তুলে ধরা হয়। তিস্তা নদীকেন্দ্রিক উন্নয়ন প্রকল্পে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। পাশাপাশি সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত শেষ করার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। সরকারের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সফর শেষে বলেন, বিদেশ সফরের প্রতিটি আলোচনায় তিনি দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর ভাষায়, ব্যক্তিগত নয়, বাংলাদেশের মানুষের কল্যাণই ছিল সব সিদ্ধান্ত ও আলোচনার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে যদি কোনো অর্জন হয়ে থাকে, তবে সেটি পুরো দেশের মানুষের অর্জন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!