রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাবাহিনী প্রধান

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১০:১৫ এএম

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাবাহিনী প্রধান

ফাইল ছবি

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকালে তিনি সরকারি আমন্ত্রণে এই সফরে রওনা হন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং সেখানে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থা ও সামরিক সক্ষমতা সম্পর্কে ধারণা নেবেন। একই সঙ্গে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেবেন।

এই সফরে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

সফর শেষে আগামী সপ্তাহে সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!