রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ০৯:০০ পিএম

বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারের সফলতা দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার ভাষ্য, সরকার ব্যর্থ হলে দেশের সার্বিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে উঠতে পারে।

শনিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের দায়িত্ববোধ এবং জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর জনগণের কাছে যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে স্বাস্থ্যখাতে অবহেলা বা দায়িত্বে গাফিলতির কোনো সুযোগ নেই। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তার দায় শুধু সরকারের নয়, সংশ্লিষ্ট সবার ওপরই বর্তাবে। তাই দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে হলে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে। মানুষের আস্থা অর্জনের জন্য চিকিৎসকদের মানবিক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিদেশে কর্মরত লাখো বাংলাদেশির পাঠানো অর্থ দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের অবদান দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারকে শক্তিশালী করছে এবং জাতীয় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়তা দিচ্ছে।

তিনি আরও বলেন, সুস্থ, দক্ষ ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে স্বাস্থ্যখাতের উন্নয়ন অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সক্ষম করে তুলতে চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন এবং জনসেবামুখী উদ্যোগ আরও জোরদার করতে হবে। এ লক্ষ্য অর্জনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!