রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০২:৪০ পিএম

অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা

ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, পে-কমিশনের প্রতিবেদন কেবল জমা দেওয়া হয়েছে; বাস্তবায়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। ফাওজুল কবির বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ মাত্র ১৫ দিন থাকায় এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নির্বাচিত সরকার চাইলে নতুন পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল—উভয়ই সিদ্ধান্ত নিতে পারবে। তিনি আশ্বাস দেন, এটি পরবর্তী সরকারের জন্য কোনো চাপ সৃষ্টি করবে না।

পে-স্কেল নিয়ে চলমান বিভ্রান্তি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন নতুন পে-স্কেল না থাকার কারণে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে-কমিশন গঠনের দাবি করা হয়েছিল। সেই প্রেক্ষিতে পে-কমিশনের প্রতিবেদন তৈরি হয়েছে, তবে অন্তর্বর্তী সরকার এটি কার্যকর করছে না।

তিনি আরও বলেন, পে-কমিশন সংক্রান্ত প্রতিবেদনটি জিনিসপত্রের দামে কোনো প্রভাব ফেলবে না। সুপারিশগুলো পর্যালোচনার জন্য কেবল একটি কমিটি গঠন করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকার এটি বাস্তবায়ন করছে না।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!