রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১০:২৪ পিএম

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

ছবিঃ সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়ে এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

হাসপাতালে অবস্থানকালে ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে চান।

এ সময় তিনি অসুস্থ মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!