রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন নিয়ে তীব্র মন্তব্য করলেন রুমিন ফারহানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০১:৫০ পিএম

নির্বাচন নিয়ে তীব্র মন্তব্য করলেন রুমিন ফারহানা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত এবং ফলাফল আরও গ্রহণযোগ্য হতো।

শুক্রবার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বাংলা সংস্করণের টক শোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

রুমিন ফারহানা দাবি করেন, অনেক ভোটার অনিচ্ছা সত্ত্বেও কৌশলগত কারণে বিএনপিকে ভোট দিয়েছেন, মূলত অন্য একটি রাজনৈতিক শক্তিকে প্রতিহত করার উদ্দেশ্যে। তার মতে, এ ধরনের পরিস্থিতি ভোটের স্বাভাবিক গণতান্ত্রিক চিত্রকে প্রভাবিত করেছে।

তিনি আরও বলেন, এসব বিষয়ে তিনি দলীয়ভাবে ও ব্যক্তিগতভাবে প্রতিবাদ জানালেও কার্যকর কোনো পরিবর্তন হয়নি।

টক শোতে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনো সত্যতা নেই। তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো প্রস্তাবে সাড়া দেননি।

রুমিন ফারহানা স্পষ্ট করে বলেন, শুধুমাত্র সংসদে কথা বলার সুযোগের জন্য তিনি কোনো দলে যোগ দেবেন না। তার মতে, রাজনৈতিক আদর্শ ও অবস্থান বজায় রেখে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেই মত প্রকাশ করা সম্ভব।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!