রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আ. লীগকেও তো পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৫:৪৩ পিএম

আ. লীগকেও তো পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান

ফাইল ছবি

ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি)-র দরজা খোলা থাকলে আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করা হবে না—এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকেও তাহলে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।’

রোববার এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, তিনি এনসিপির সংগঠক হিসেবে কাজ করবেন এবং দলের আদর্শ ধারণ করবেন।’

নাহিদ ইসলামের এই বক্তব্যের পর বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান রাশেদ খান। তিনি বলেন, ‘যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে, তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামায়াতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে। আশা করি, এতে এমপি হাসনাত আব্দুল্লাহ-র কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাস করিয়ে আনবেন।’

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!