রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

“ফাইট দ্য অডস”- মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীনের বার্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:৫৯ এএম

“ফাইট দ্য অডস”- মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীনের বার্তা

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার-এ চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এ খবর প্রকাশের পর বিভিন্ন সংবাদমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ছবির ক্যাপশনে লেখেন, “ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।”

গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে ঢাকার এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। বর্তমানে চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি।

মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস-এর বরাতে শায়রুল কবির খান জানান, তিনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!