রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাঈদী

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১১:১১ এএম

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাঈদী

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন সংসদ সদস্য মাসুদ সাঈদী।

বৃহস্পতিবার সাক্ষাৎ শেষে তিনি জানান, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মাসুদ সাঈদী এ তথ্য জানিয়ে মির্জা আব্বাসের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কথাও উল্লেখ করেন। তিনি লেখেন, মির্জা আব্বাস শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তাদের পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়ও।

পোস্টে তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে গত বুধবার রাতে দেশটিতে পৌঁছান মাসুদ সাঈদী। সফরের অংশ হিসেবেই তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন।

উন্নত চিকিৎসার জন্য গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!