রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুর মাজারের ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১১:৩৭ পিএম

মিরপুর মাজারের ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই

ছবি: প্রতীকী

মিরপুরের হযরত শাহ আলী (র.) মাজার-এ ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনায় নিজেদের জড়ানোর অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, ১৪ মে রাতে শাহ আলী মাজার প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই।

বিবৃতিতে তারা দাবি করেন, মাজার, ধর্মীয় উপাসনালয় বা সাধারণ মানুষের ওপর হামলা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া তাদের সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থি। একইসঙ্গে তদন্ত ছাড়াই কিছু মহল ও গণমাধ্যম ছাত্রশিবিরকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সংগঠনটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!