রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০২:২৫ পিএম

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির

ফাইল ছবি

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে দেওয়া মন্তব্যের ব্যাখ্যা জানতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানান ডা. শফিকুর রহমান।

পোস্টে তিনি বলেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আসা দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তার নজরে এসেছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে তিনি কী বুঝিয়েছেন, সে বিষয়ে তার কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া উচিত।

জামায়াত আমির আরও বলেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই এ ধরনের বক্তব্যের প্রকৃত অর্থ পরিষ্কার না হলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে এ বিষয়ে সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থেই এমন কিছু বুঝিয়ে থাকেন, তাহলে তা অবশ্যই নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।’

ডা. শফিকুর রহমানের মতে, দুই দেশের সম্পর্ক ও কূটনৈতিক সৌজন্যের স্বার্থেই এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা জনসম্মুখে তুলে ধরা উচিত।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!