রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অচিরেই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১২:৩৮ এএম

অচিরেই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে

আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া নতুন পুরনো অনেকেই জয় পেয়েছেন বোর্ড পরিচালক হিসেবে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পরপরই এ নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। বিসিবির জালিয়াতির সিলেকশন সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। 

সেখানে ইশরাক বলেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না।’ 

তিনি বলেন, ‘অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেওয়া হবে।’ 

বিতর্ক আর নানা নাটকের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ চলে। 

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হন আরও দুইজন। 

মাতৃভূমির খবর

Advertisement
Link copied!