রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তামিমের নেতৃত্বে বাড়ল ক্রিকেটারদের বেতন

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:৩৩ এএম

তামিমের নেতৃত্বে বাড়ল ক্রিকেটারদের বেতন

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই খেলোয়াড়দের বেতন-ভাতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম বৈঠকেই তিনি নারী ও পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধির বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেন।

বৈঠকে নারী ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তামিম। তিনি জানান, আগে ঘরোয়া ক্রিকেটে নারী খেলোয়াড়রা খুবই কম ম্যাচ ফি পেতেন, যা ধীরে ধীরে বাড়ানোর প্রয়োজন ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘ সংস্করণের ম্যাচে তাদের ফি ২০ হাজার টাকা, ওয়ানডেতে ১৫ হাজার টাকা এবং টি-টোয়েন্টিতে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মাসিক ভাতাও বাড়ানো হয়েছে।

পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রেও বেতন কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। আগে বিভিন্ন ক্যাটাগরির খেলোয়াড়রা তুলনামূলক কম বেতন পেলেও এখন তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সর্বনিম্ন ক্যাটাগরিতেও বেতন বাড়ানো হয়েছে, আর শীর্ষ ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক আয়ও বেড়েছে। একই সঙ্গে ম্যাচ ফিও বাড়ানো হয়েছে।

এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা কাটাতে দ্রুত ক্লাব ক্রিকেট শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তামিম জানান, ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত দলবদল ও খেলা মাঠে গড়ানোর উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে মাঠ ভাড়া করেও খেলা চালু করার কথা ভাবা হচ্ছে।

আসন্ন সিরিজ নিয়েও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি সংকট বিবেচনায় দিনের আলোতেই ম্যাচ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সে অনুযায়ী ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে, যাতে ফ্লাডলাইট ব্যবহারের প্রয়োজন না পড়ে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!