রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিপিএলে শহীদ হাদির স্মরণে এক মিনিট নীরবতা, মুশফিকের মোনাজাত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৪:০১ পিএম

বিপিএলে শহীদ হাদির স্মরণে এক মিনিট নীরবতা, মুশফিকের মোনাজাত

ছবি: সংগৃহীত

সিলেটে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। এবারের বিপিএল শুরু হয়েছে ব্যতিক্রমী আয়োজনে। টুর্নামেন্টের সূচনাতেই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির প্রতি জানানো হয়েছে বিশেষ শ্রদ্ধা।

গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে তার মৃত্যুতে বিসিবির পক্ষ থেকেও শোক জানানো হয়েছিল।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী আয়োজনের শুরুতেই ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানানো হয়। এ সময় রাজশাহীর তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে ব্যতিক্রমীভাবে মোনাজাতে অংশ নিতে দেখা যায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজকের দিনে বিপিএলে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শেষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!